Phulkumari’r Biye Lyrics | ফুল কুমারীর বিয়ে

শিরোনামঃ ফুল কুমারীর বিয়ে
Phulkumari’r Biye Lyrics
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ নয়ন জলের গান

Phulkumari’r Biye Lyrics

হলুদ ফুল হলুদ ফুল বিবাহের বাতাসে তুমি দোলো,
অচেনারে চিনবে বলে পাপড়িগুলো মেলো,
বিবাহের বাতাসে তুমি দোলো ।।
সবুজ পাতা তোমার সখি, সবুজ শাড়ি গায়
পদ্ম কমল গড়ন তাহার আলতা রাঙা পায়,
কে ছোপালো তোমার বসন,
কনে দেখার আলোয়,
পাপড়িগুলো মেলো
হলুদ ফুল হলুদ ফুল
বিবাহের বাতাসে তুমি দোলো ।।
হলুদ বাটো মেন্দি বাটো বাটো ফুলের মৌ
ফুল কুমারীর বিয়ে হবে সাজবে হলুদ বউ,
ঘরের কোণে হলুদ পাখি
কুটুম কুটুম ডাকে,
আতর চন্দন লোবান মধু
তোমার বাঁকে বাঁকে,
কে বাজালো ভালোবাসি
ভালো বাঁশি বাজে ভালো,
পাপড়িগুলো মেলো
হলুদ ফুল হলুদ ফুল
বিবাহের বাতাসে তুমি দোলো ।।
Popular Lyrics:  কোন নামে ডাকিলে তাঁরে | Kon Name Dakile Tare | Key Lyrics

Leave a Comment