Phulchashi’r Gaan Lyrics | ফুলচাষীর গান

শিরোনামঃ ফুলচাষীর গান
Phulchashi’r Gaan Lyrics
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ নয়ন জলের গান

Phulchashi’r Gaan Lyrics

তোমার এক হাতে দিবো টুকটুকে লাল বেলুন
আর অন্য হাতে সূঁচালো আলপিন,
খেলো তুমি যেমন ইচ্ছে তোমার খেয়াল খুশি,
আমি আমার রাজ্যে তোমার জন্য
হাজার বেলুন পুষি,
এসো বসো আমার উঠানে
বুক ভরে নাও শ্বাস,
শীতল পাটি বিছিয়ে দিবো
তালপাখার বাতাস ।।
আমার হৃদয়পুরের শুক পাখিটা অসুখ নিয়েও হাসে
খাচায় বন্দী জেনেও পাখি বাসতে ভালবাসে,
তোমায় আকাশ দিলাম বাতাস দিলাম
মেঘকে দিলাম ডানা……
উড়ে বেড়াও যেথা খুশি কে করিলো মানা
উড়ো উড়ো মেঘ পাখি যাও যেথা খুশি,
আমি তোমার জন্য পাঁজর জুড়ে অচিন পাখি পুষে ।।
আমার মনের বনে ফুটলো যে ফুল
ভুল ডালে তার বাসা ,
হৃদয়পুরে বন্ধু তোমার নিত্য যাওয়া আসা
তোমায় বন দিলাম মন দিলাম ফুলকে দিলাম ডানা,
প্রজাপতি হলে তারে কে করিবে মানা
উড়ো উড়ো পুলপতি যাও যেথা খুশি,
আমি তোমার জন্য আবার না হয় হবো ফুলচাষী ।।
জনপ্রিয় লিরিক্স:  ঘরে কে বা ঘুমায় কে বা জাগে | Ghore Ke Ba Ghumay Ke Ba Jage | Key Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *