Pathorer Prithibite Kancher Hridoy Lyrics | পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

Pathorer Prithibite Kancher Hridoy Lyrics
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

Pathorer Prithibite Kancher Hridoy Lyrics

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না(২)
মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না
সোনার জাতি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না
ভালোবাসার অনুভবে দুচোখভরা স্বপ্ন রবে
আরতো কিছুই চাই না
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
কুঁড়েঘরে চাঁদের আলো যদি ঝরে পড়েগো অঝরে
সোনার পালঙ্ক চাইনা আমি যদি রাখো জড়িয়ে আদরে
তাজমহলের শ্বেতপাথরে, রাইখা গেলাম খোদাই করে
দুটি নামের ঠিকানা
তবু প্রেমেরতো শেষ হবে না
Popular Lyrics:  Saanson Ki Zarurat Hai Jaise Lyrics | साँसों की ज़रूरत है जैसे | সাঁসো কী জ়ারূরাত হ্যায় জ্যায়সে

Leave a Comment