Ovinoy Lyrics | অভিনয়

শিরোনামঃ অভিনয়
Ovinoy Lyrics
শিল্পীঃ নুবেল মেন

Ovinoy Lyrics

অভিনয়ের এইতো জীবন
অভিনয় যাচ্ছি করে,
অশ্রু জ্বলে হৃদয় ভাসে
হাসছি তবু সুখের ভিড়ে ।
কী আগুন জ্বলছে বুকে
জানে না কেউ তো জানে না
কী ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউ তো বোঝেনা।
অদৃশ্য ধাবার চালে
পরাজিত আমার হৃদয়,
ওগো চাইছি আমি
তোমারই জয় যেন হয়,
লিখে রাখা ভাবনাগুলো
খুঁজবে না আর ঠিকানা,
কী আগুন জ্বলছে বুকে
জানে না কেউ তো জানে না,
কী ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউ তো বোঝেনা।
ভেবেছি ফিরবো না আর
তোমাদেরই জলসাগরে,
যেখানে হৃদয় ভাঙার
প্রতিদিন গল্প পোড়ে,
তোমার ভালো থাকার মাঝে
পথের কাটা হব না,
কী আগুন জ্বলছে বুকে
জানে না কেউ তো জানে না,
কী ব্যাথায় পুড়ছি প্রতিদিন
বোঝেনা কেউ তো বোঝেনা ।।
Popular Lyrics:  ভারতরত্ন তুমি কোকিলকণ্ঠী তুমি | Bharat Ratna Tumi Kokil-Konthi Tumi

Leave a Comment