Ontore Bahire Dekhi Lyrics | অন্তরে বাহিরে দেখি

Ontore Bahire Dekhi Lyrics

অন্তরে বাহিরে দেখি

হাসন রাজার গান

 

 

Table of Contents

Ontore Bahire Dekhi Lyrics

 

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়।

প্রেম-বাজারে হাসন রাজা হইয়াছে লয়,
তুমি বিনে হাসন রাজার কিছুই নাহি সয়।

প্রেম জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয়,
যেদিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময়।

তুমি আমি, আমি তুমি, ছাড়িয়াছি ভয়,
উন্মাদ হইয়া হাসন রাজা নাচিয়া বেড়ায়।

 

 

Popular Lyrics:  পুজ়িতে কী পারি আমি | Pujite Ki Pari Ami | Keylyrics

Leave a Comment