Oi Shona Jai Shamer bashir Dhoni Lo Lyrics | ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো

Oi Shona Jai Shamer bashir Dhoni Lo
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো

Oi Shona Jai Shamer bashir Dhoni Lo Lyrics

ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সুনা বন্ধে লইয়া যায় পরাণি
যখন বন্ধের বাঁশে মারে টান
কাঙ্খে তে কলসি আমার বুকে দিলাম বান
হায়গো কাঙ্খের কলসি ভূমিত থুইয়া
বন্ধের বাঁশির গান শুনি
সুনা বন্ধে লইয়া যায় পরাণি
হায় গো না জানি তার মনের কল্পনা
নাম ধরিয়া বাজায় বাঁশি করলো দেওয়ানা
হায়গো মনে লয় তার সঙ্গে যাইতাম
দাসী বানাই নিব নি
সুনা বন্ধে লইয়া যায় পরাণি
হায় গো কাম নদীর বিষম যন্ত্রণা
সাধ মিটাইয়া বন্ধের সাথে মিলতেও দিল না
ফকির ওয়াহিদ বলে ডুব নাই দিলি
বিষ খাইলে মরমু নি
সুনা বন্ধে লইয়া যায় পরাণি♫♪
জনপ্রিয় লিরিক্স:  একতারাটা হাতে আমার Lyrics | Ektarata Hate Amar Lyrics

Leave a Comment