ঐ যে ঐ সুরধুনী তীরে Lyrics | Oi Je Oi Surodhuni Tire Lyrics

ঐ যে ঐ সুরধুনী তীরে Lyrics

Oi Je Oi Surodhuni Tire Lyrics

ঐ যে ঐ সুরধুনী তীরে
কীর্তন সুহই—দোলন

-বিশ্বরূপ গোস্বামী

 

ঐ যে ঐ সুরধুনী তীরে Lyrics



(ঐ যে ঐ) সুরধুনী তীরে ও কে হরি বলে নেচে যায়।
যায় রে কাঁচা-সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়॥


শিরে চূড়া শিখি পাখা, রাধানাম সর্বাঙ্গে লেখা,
(ও তার) নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, বাঁকা নূপুর রাঙ্গা পায়॥


একি নয় দেখেছি যারে, বিমল যমুনার তীরে,
(সে তো) এমনি করে বাঁশী ধরে মজাইত গোপিকায়॥


‘বিশ্বরূপ’ কহে ফুকারি, (তারে) চিনি চিনি মনে করি,
বরণ দেখে চিনতে নারি, স্বভাবে পাই পরিচয়৷


Leave a Comment