Ogo Barsha Tumi Jhoro Na Go Lyrics | ওগো বর্ষা তুমি ঝরো না গো

Ogo Barsha Tumi Jhoro Na Go Lyrics

ওগো বর্ষা তুমি ঝরো না গো

কন্ঠ : মান্না দে |
সুরকার : নচিকেতা ঘোষ |
গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার |

Ogo Barsha Tumi Jhoro Na Go Lyrics

 

ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে


মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে
আমারই চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে


যেন তার পায়ের নূপুর বাজে রুমঝুম
এতো রাত ভ্রমর কেন করো গুনগুন?
লক্ষ্মী ভ্রমর চুপ করো না
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম
বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে?
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে।।

Popular Lyrics:  জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই | Jani Tomar Premer Jogyo Ami To Noi⁩‭ | Key Lyrics

ওগো বর্ষা তুমি ঝরো না গো

Leave a Comment