O Palash O Shimul Lyrics | ও পলাশ ও শিমুল

O Palash O Shimul Lyrics

ও পলাশ ও শিমুল

গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার।
সুরকার : হেমন্ত মুখোপাধ্যায়।
মূল শিল্পী : লতা মঙ্গেশকর।

 

O Palash O Shimul Lyrics

ও পলাশ, ও শিমুল, কেন এ মন মোর রাঙালে?
জানিনা, জানিনা আমার এ ঘুম কেন ভাঙালে


যার পথ চেয়ে দিন গুনেছি
আজ তার পদধ্বনি শুনেছি
যার পথ চেয়ে দিন গুনেছি
আজ তার পদধ্বনি শুনেছি
ও বাতাস, কেন আজ বাঁশি তব বাজায়ে
দিলে তুমি এ হৃদয় সাজায়ে?
ও পলাশ, ও শিমুল, কেন এ মন মোর রাঙালে?
জানিনা জানিনা আমার এ ঘুম কেন ভাঙালে


যায় বেলা যাক না
আঁখি দু’টি থাক না সুন্দর স্বপনে মগ্ন
যেন এলো আজ সেই শুভ লগ্ন
যায় বেলা যাক না
আঁখি দু’টি থাক না সুন্দর স্বপনে মগ্ন
যেন এলো আজ সেই শুভ লগ্ন
এ জীবনে যতটুকু চেয়েছি
মনে হয় তারও বেশি পেয়েছি
এ জীবনে যতটুকু চেয়েছি
মনে হয় তারও বেশি পেয়েছি
ও আকাশ, কেন আজ এত আলো ছড়ায়ে
আমারে যে দিলে তুমি ভরায়ে?
ও পলাশ, ও শিমুল, কেন এ মন মোর রাঙালে?
জানিনা জানিনা আমার এ ঘুম কেন ভাঙালে।।

 



1 thought on “O Palash O Shimul Lyrics | ও পলাশ ও শিমুল”

Leave a Comment