Nodi Bhora Dheu Lyrics | নদী ভরা ঢেউ

Nodi Bhora Dheu Lyrics

নদী ভরা ঢেউ

ভবা পাগলার গান

Nodi Bhora Dheu Lyrics

নদী-ভরা ঢেউ, বোঝো না তো কেউ,
কেন নিজে তরী, বাও-বাও-বাও রে।

ভরসা ক’রি, এ ভব-কান্ডারী,
হালটি ছাড়িয়া তারে, দাও-দাও-দাও রে।

 

বাইতে জানো না, কেন ধরো হাল
মন-মাঝিরে তুই, বড়ই মাতাল,
বুঝায়ে বলো তারে, যেতে হবে পারে
অবেলার বেলা-পানে, চাও-চাও-চাও রে।

 

বাইতেছিল তরী পাগলা ভবা
ভাঙা তরী জলে ডোবা-ডোবা,
চুবানি খেয়ে, ধরেছে পায়ে
ওহে কান্ডারী আমায়, বাঁচাও-বাঁচাও।

জনপ্রিয় লিরিক্স:  আকাশটা কাঁপছিল কেন Lyrics | Akashta kapchilo ken Lyrics | শাহ্ আলম সরকার

Leave a Comment