Nishi Bhor Holo Jagiya Lyrics | নিশি ভোর হলো জাগিয়া

Nishi Bhor Holo Jagiya Lyrics
নিশি ভোর হলো জাগিয়া
কাজী নজরুল ইসলাম

Nishi Bhor Holo Jagiya Lyrics

নিশি ভোর হলো জাগিয়া, পরান-পিয়া
কাঁদে ‘পিউ কাহাঁ’ পাপিয়া, পরান-পিয়া
ভুলি’ বুলবুলি-সোহাগে
কত গুলবদনী জাগে
রাতি গুলশানে যাপিয়া, পরান-পিয়া
জেগে রয়, জাগার সাথী
দূরে চাঁদ, শিয়রে বাতি
কাঁদি ফুল-শয়ন পাপিয়া, পরান-পিয়া
গেয়ে গান চেয়ে কাহারে
জেগে র’স কবি এপারে
দিলি দান কারে এ হিয়া, পরান-পিয়া
জনপ্রিয় লিরিক্স:  ঈদের চাঁদ --কাজী নজরুল ইসলাম - কবিতা

Leave a Comment