Nije Manush Holem Na Lyrics | নিজে মানুষ হলেম না

Nije Manush Holem Na Lyrics

নিজে মানুষ হলেম না

Table of Contents

Nije Manush Holem Na Lyrics

নিজে মানুষ হলেম না
কারে মানুষ কই,
ভাঙা ঘরে উঠতে গিয়ে
ভাইঙ্গা গেলো মই।

 

খড়ের ছাউনি ছিল ভালো
ঝড়-বাতাসে উড়ে গেলো,
ভাঙা ঘরে চুরি করিল, দরদী
যারে কইতাম সই।

 

শুন্য ঘরে একলা প্রাণী
যম-মানুষে টানাটানি,
কেবলি খাই নাক-চুবানি
আপন মনে বসে রই।

 

রোদ-বৃষ্টি-বাদলা-ঝড়ে
পরাণ ভবার ফাঁপর পাড়ে,
মানুষেরে মানুষ মারে
শ্রাদ্ধেতে খাই চিঁড়া-দই।

Popular Lyrics:  ও মাইয়ারে,মাইয়ারে তুই, অপরাধী রে || Mayare mayare tui aporadhire

Leave a Comment