Nacho Go Nacho Kali Lyrics | নাচো গো নাচো কালী

Nacho Go Nacho Kali Lyrics

নাচো গো নাচো কালী

ভবা পাগলার গান

Nacho Go Nacho Kali Lyrics

নাচো গো, নাচো কালী, নাচো গো
আমারই বুকে না হয় শিবেরই বুকে,
নাচো গো, ও নাচো গো।
নূপুরের সুরধ্বনি, বাজিবে ঐ রিনিঝিনি
আনন্দে ভরিবে ঐ দশদিকে, নাচো গো।

 

এলো-এলো-এলোকেশ, মেঘমালা
তুলিবে যে ঐ হাসিয়া-নাচিয়া, মাগো,
কহিবে মাভৈ, মাভৈ।
হাসিবে দেবতাগণ, কাঁপিবে-কাঁপিবে অসুরগণ
নাচো কালী তুমি, এই ভূ-লোকে, নাচো গো,
মাগো, ও নাচো গো
নাচো গো, নাচো কালী, নাচো গো।
রক্তচন্দন আর রক্তজবা
বিল্বপত্র সনে পাগলা ভবা,
দেবো গো অঞ্জলি, জয় কালী কালী
দেবো গো মা বলে ডেকে।

Popular Lyrics:  প্রেমের মরা জলে ডুবে না - Premer Mora Jole Dube Na

Leave a Comment