Mone Khoje Jahare Lyrics | মনে খোজে যাহারে

Mone Khoje Jahare Lyrics
মনে খোজে যাহারে

Mone Khoje Jahare Lyrics

মনে খোজে যাহারে আমর প্রাণে খোজে যাহারে
জিবনে কি পাব তাহারে
পাব পাব আশা করি কি হয় জানি আখেরে।
তার খায় তার পরি তার দেশে বসত করি
দেখিলামনা একদিন নজরে
তার দেখা পাব কই বলে দেরে প্রাণ সই
বিচ্ছেদ আগুন জ্বলতেছে অন্তরে।
কেহ বলে কাবা ঘর কেহ বলে খোদার ঘর
গিয়ে দেখলাম তালা জুলছে দ্বারে
মালিক যদি ঘরে থাকে বাহিরে কি তালা থাকে
বুঝি কি বুঝাই সংসারে।
পাহাড় পর্ব্বত বন কাননে ভ্রমন করলাম নিশি দিনে
অঙ্গ ক্ষীণ হল অনাহারে প্রাণে আর সহেনা
তবু মনে মানেনা শমন খারা ঘারের উপরে।
কোরআনে কয় উছিলা ধর
মানুষের মধ্যে তালাস কর মহা মানুষ ভবে বিরাজ করে
চরম মানুষের সঙ্গ পায়লে পরম ফয়েজ নছিব হলে
অদেখার দেখা পাবে কলব ঘরে।
বর্তমান মাইজ ভান্ডারে খোজ কর তারে
ঘুরিছনা আর দেশ দেশান্তরে
হিন হারুন আত্মহারা দেখে হক ভান্ডারীর চেহেরা
মারহাবা মারহাবা ধ্বনি ফুকারে।
Popular Lyrics:  এই জগতে টাকা হলো জ্যান্ত ভগবান | Ei Jagote Taka Holo Jyanto Vagoban | Key Lyrics

Leave a Comment