মন তুই করলি একি ইতরপনা Lyrics | Mon Tui Korili Eki Itorpona Lyrics

মন তুই করলি একি ইতরপনা Lyrics

Mon Tui Korili Eki Itorpona Lyrics

 

মন তুই করলি একি ইতরপনা Lyrics

 

মন তুই করলি একি ইতরপনা।
দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা।।


শুদ্ধরাগে থাকতে যদি
হাতে পেতে অটলনিধি।
বলি মন তাই নিরবধি বাগ মানে না।।


কি বৈদিকে ঘিরলো হৃদয়
হলো না সুরাগের উদয়।
নয়ন থাকিতে সদাই হলি কানা।।


বাপের ধন তোর খেলো সর্পে
জ্ঞানচক্ষু নাই দেখবি কবে।
লালন বলে হিসাব কালে যাবে জানা।।

জনপ্রিয় লিরিক্স:  Chole Amar Chander Gari Lyrics | চলে আমার চাঁন্দের গাড়ি Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *