Meyerupi Ful Futeche Bishwabagane Lyrics | মেয়েরূপি ফুল ফুটেছে বিশ্ববাগানে

Meyerupi Ful Futeche Bishwabagane Lyrics

মেয়েরূপি ফুল ফুটেছে বিশ্ববাগানে

 

Meyerupi Ful Futeche Bishwabagane Lyrics

মেয়েরূপি ফুল ফুটেছে বিশ্ব-বাগানে..
ঐ ফুল বেহেস্তে ফুটিয়াছিল কুদরতি শানে..


ঐ ফুল বেহেস্তে ছিল,
ঐ ফুল দুনিয়ায় আইলো,
ফেরেশতা ভুলিয়া গেল
যেই ফুলের ঘ্রাণে..


ফুটেছে ফুল নানান বেশে,
ফুলকে সবাই ভালবাসে,
একটি ফুলের তিনটি রসে
খেলে তিনজনে..


পুরুষ ভ্রমরা জাতি,
দেখিয়া ফুলের জ্যোতি,
কেউ দিতেছে আত্মহুতি
মূল না জেনে..


প্রেমরস চিনেনা যারা,
আমার মতো কর্মপোড়া,
এ করিম কয় রসিক ছাড়া
বুঝবে কি অন্যে?..

Popular Lyrics:  তোরা যে বুঝাও গো সখি | Tora Je Bujhau Go Sokhi | আবদুল গফুর হালী

Leave a Comment