Metrolife | Tomra Jedin Shohore Ashbe Lyrics | তোমরা যেদিন শহরে আসবে

Title: Tomra Jedin Shohore Ashbe (তোমরা যেদিন শহরে আসবে)
Band: Metrolife
Album: Diprohor ( দ্বিপ্রহর ) 
Lyrics and tune: Mehedi Hasan Ayon 
Composition: Mehedi Hasan Ayon, Zunaed Hossain Niloy
Vocals: Ayon
Guitars: Niloy
Bass: Maruf
Keys: Eshan Dhrubo

শীত বিকেলের রোদ

ক্লান্ত সে অনুরোধ 

রেখে গেছে প্রেয়সীর ওড়নাতে জলছাপ,

দোতালা বাসের ভীড়

বিষাদেই চৌচির

জীবনের গল্পটা ঝরে যায় চুপচাপ।

সে তো কানামাছি খেলা ছুটির বিকেলবেলা

উড়ে চলে হাওয়াতে, মিছে চাওয়াপাওয়াতে।  

সুখগুলো বহুদূর,শহরতলীর বুক

শূন্যতা নির্জন আকাশে,

সিগারেটে আগুনটা জ্বলে ওঠে শেষবার

তারপর হয়ে যায় ফ্যাকাশে।

আমাদের সুখগুলো উড়ে এসে নির্জনে

নীরবেই মিশে যায় আঙিনায়,

মৃত ঘাসফড়িঙ এর খণ্ডিত দেহে কী

রং খোঁজো বলো মিছে বাহানায়?

তোমাদের চেনা মুখগুলো জানো কতদিন 

মেঘ হয়ে ভাসেনি এ আকাশে?

Popular Lyrics:  মারজুক রাসেলের লেখা গানের তালিকা | List of Marzuk Russell's Song

Leave a Comment