Maya Lagaiche Lyrics | মায়া লাগাইছে

Maya Lagaiche Lyrics

মায়া লাগাইছে

শাহ আব্দুল করিম

Maya Lagaiche Lyrics

 

বন্দে মায়া লাগাইছে,পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে,
কি যাদু করিয়া বন্দে,মায়া লাগাইছে।

বসে ভাবি নিরালায়
আগে তো জানি না বন্দের পিরিতের জ্বালায়,
যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে।

আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার,
প্রাণবন্দের পিরিতে আমায় পাগল করেছে।

বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারি না আমার মনে যারে চায়,
কুলনাশা পিরিতের নেশায় কুলমান গেছে।

Popular Lyrics:  মওলা বলে ডাক মন রসনা | Maula Bole Dak Mon Rosona | Key Lyrics

Leave a Comment