Matir Pinjirar Sonar Moyna Lyrics | মাটির পিঞ্জিরায় সোনার ময়না

Matir Pinjirar Sonar Moyna Lyrics

মাটির পিঞ্জিরায় সোনার ময়না

Table of Contents

Matir Pinjirar Sonar Moyna Lyrics

মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে,
তোমারে পুষিলাম কত আদরে
তুমি আমার আমি তোমার, এই আশা করে।

কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি,
আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে।

তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন
দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন,
পাখি পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে।

আব্দুল করিম বলে ময়না তোমারে বলি
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি,
কে শোনাবে মধুর বুলি বল আমারে।

Popular Lyrics:  পিরিতের আগুনে আমায় জ্বালায়লি | Piriter Agune Amay Jalaili | Key Lyrics

Leave a Comment