Manush Hoye Talash Korle Lyrics | মানুষ হয়ে তালাশ করলে

Manush Hoye Talash Korle Lyrics

মানুষ হয়ে তালাশ করলে

পদকর্তা: শাহ আবদুল করিম ওস্তাদ

 

Manush Hoye Talash Korle Lyrics

 

মানুষ হয়ে তালাশ করলে মানুষ পায়
নইলে মানুষ মিলে না রে বিফলে জনম যায় ॥

মানুষের ভক্ত যারা আত্মসুখ বোঝে না তারা
দমের ঘরে দেয় পাহারা মনমানুষ ধরবার আশায় ॥

যে মানুষ পরশরতন সেই মানুষ গোপনের গোপন
দেয় না ধরা থাকতে জীবন, পথে গেলে পথ ভোলায় ॥

মানুষে মানুষ আছে পাপীতাপী সবার কাছে
ফাঁদ পেতে চাঁদ যে ধরেছে চাঁদ দেখে অমাবস্যায় ॥


মানুষ আছে বিশ্বজোড়া সহজে সে দেয় না ধরা
আবদুল করিম বুদ্ধিহারা ঘর থইয়া বাইরে ঘুরায় ॥


জনপ্রিয় লিরিক্স:  Asmanero Chan Lyrics I আসমানেরও চান Lyrics I Priyonti

Check Also

a logo for keylyrics.com

দুঃখ যদি তুমি দাও ওগো ভগবান Lyrics | Dukh Jodi Tumi Dao Ogo Bhagoban Lyrics

দুঃখ যদি তুমি দাও ওগো ভগবান Lyrics Dukh Jodi Tumi Dao Ogo Bhagoban Lyrics দুঃখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *