মাগো আমায় ডেকে দিও কোকিল ডাকা ভোরে | Mago Amay Deke Dio Kokil Daka Vore

মাগো আমায় ডেকে দিও কোকিল ডাকা ভোরে
Mago Amay Deke Dio Kokil Daka Vore
কথা ও সুর: গোপাল কৃষ্ণ দত্ত (জি কে দত্ত)

 

মাগো আমায় ডেকে দিও কোকিল ডাকা ভোরে


আ আ আ আ আ আ আ আ আ আ আ আ
[মাগো আমায় ডেকে দিও কোকিল ডাকা ভোরে]-২
আমি পলাশ ফুলের মালা দেবো শহীদ মিনারে
মাগো আমায় ডেকে দিও কোকিল ডাকা ভোরে।
[কেঁদো না মা ওদের কারো জন্য
যাদের দানে বাংলাভাষা ধন্য]-২
সালাম,বরকত,রফিক,জব্বার
ডাকছে মাগো অন্তরে
মাগো আমায় ডেকে দিও কোকিল ডাকা ভোরে
আমি পলাশ ফুলের মালা দেবো শহীদ মিনারে
মাগো আমায় ডেকে দিও কোকিল ডাকা ভোরে।
[রক্তে রাঙা একুশ ফিরে এলে
গায় যে সবাই প্রাণের অর্ঘ্য ঢেলে]-২
আমার ভায়ের রক্তে রাঙানো
দিনটি ভুলি কী করে?
মাগো আমায় ডেকে দিও কোকিল ডাকা ভোরে
আমি পলাশ ফুলের মালা দেবো শহীদ মিনারে
মাগো আমায় ডেকে দিও কোকিল ডাকা ভোরে।

 

Mago Amay Deke Dio Kokil Daka Vore

Leave a Comment