ললিতা গো ওকে আজ চলে যেতে Lyrics | Lalita Go Oke Aaj Chole Jete Lyrics

ললিতা গো ওকে আজ চলে যেতে Lyrics
Lalita Go Oke Aaj Chole Jete Lyrics
ললিতা গো ওকে আজ চলে যেতে
Lalita Go Oke Aaj Chole Jete
বিন্দিয়া জানে কাহাঁ খোঈ (১৯৫০)
আধুনিক গান
তাল: দ্রুত দাদরা (৬ মাত্রা)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: মান্না দে
শিল্পী: মান্না দে

ললিতা গো ওকে আজ চলে যেতে Lyrics

ললিতা গো
[ওকে আজ চলে যেতে বল না]-২
[ও ঘাটে জল আনিতে যাব না যাব না]-২
ও সখি অন্য ঘাটে চল না
ললিতা ওকে আজ চলে যেতে বল না।
[দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে
আমাকে সবাই দোষে সে সাধু থাকে]-২
অসময় সময় কিছু কেন সে বোঝেনা
আমি কি তার হাতের খেলনা।
ও ললিতা ওকে আজ চলে যেতে বল না
ললিতা ওকে আজ চলে যেতে বল না।
[নিশিরাতে বাঁশি তার সিঁধকাঠি হয়ে
চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে]-২
যখনি ডাকবে সে তখনি যেতে হবে
আমি কি এমনতর ফেলনা!
ও ললিতা ওকে আজ চলে যেতে বল না।
[ও ঘাটে জল আনিতে যাব না যাব না]-২
ও সখি অন্য ঘাটে চল না
ললিতা ওকে আজ চলে যেতে বলনা।
Popular Lyrics:  Opare Thakbo Ami Lyrics | ওপারে থাকবো আমি (Kishore Kumar)

Leave a Comment