লক্ষ্মীটি দোহাই তোমার Lyrics | Lakshmiti Dohai Tomar Lyrics

লক্ষ্মীটি দোহাই তোমার Lyrics

Lakshmiti Dohai Tomar Lyrics

লক্ষ্মীটি দোহাই তোমার
Lakshmiti Dohai Tomar
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: রাহুল দেব বর্মণ
কণ্ঠ: আশা ভোঁসলে

 

লক্ষ্মীটি দোহাই তোমার Lyrics


আঃ ছাড়োনা
ও ও লক্ষ্মীটি দোহাই তোমার
আঁচল টেনে ধরো না।
আঃ ছাড়োনা লক্ষ্মীটি দোহাই তোমার
আঁচল টেনে ধরো না।
লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করোনা
হো লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল টেনে ধরো না
লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করোনা।
[যদি আমায় পেতে চাও তবে এখন যেতে দাও]-২
ও ও ও এমন করে বোকার মতো
প্রেমের জ্বালায় মরনা
লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করোনা।
[তুমি কি যে কর ছাই আমি লাজে মরে যাই]-২
ও ও ও পাগল হয়ে আমায় তুমি কলঙ্কে আর ভরো না
লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করোনা।
করোনা দোহাই তোমার লক্ষ্মীটি আঁচল টেনে ধরো না
লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করোনা।

 

Lakshmiti Dohai Tomar Lyrics

Popular Lyrics:  Haay Eri Ki Naam Sangsar Lyrics | হায় এরই কি নাম সংসার

Leave a Comment