Kotota Minoti Rekhe Gele Lyrics | কতটা মিনতি রেখে গেলে

Kotota Minoti Rekhe Gele Lyrics

কতটা মিনতি রেখে গেলে
Kotota Minoti Rekhe Gele (2022)
কথা: রুকসানা বেগম
(চট্টগ্রাম,বাংলাদেশ)
সুর ও সংগীত: দেব গৌতম
কণ্ঠ: শুভমিতা ব্যানার্জী

Kotota Minoti Rekhe Gele Lyrics

[কতটা মিনতি রেখে গেলে
কারো মন পাওয়া যায়]-২
কতটা কঠিন হলে হৃদয়
ভালবাসা হেরে যায়।
কতটা মিনতি রেখে গেলে
কারো মন পাওয়া যায়।
[যে সুরের ঝংকারে
পোড়া বাঁশি বাজেনা।
সে সুরের আবেশে
রাধার মন সাজেনা]-২
সে সুরের আহ্বানে
মন ছোটে অজানায়
কতটা কঠিন হলে হৃদয়
ভালবাসা হেরে যায়।
কতটা মিনতি রেখে গেলে
কারো মন পাওয়া যায়।
যে তিমিরে মনটা রয়ে গেল একাকী
সে মনে জ্বালবে কে আলো?
যে দীপ জ্বলেনি সন্ধ্যাপ্রদীপ হয়ে
সে দীপের দাম কী বলো?
[কখনও ভেবেছো কি সূর্য কি হয় সুখী?
যদিও সূর্যমুখী ব্যাকুল তার প্রেমে]-২
তবুও আরাধ্য প্রেম
কখনও কি মাঝপথে থেমে যায়?
কতটা কঠিন হলে হৃদয়
ভালবাসা হেরে যায়।
কতটা মিনতি রেখে গেলে
কারো মন পাওয়া যায়।
Popular Lyrics:  Bahir Bole Dure Thakuk Lyrics | বাহির বলে দূরে থাকুক

Leave a Comment