Koto Khela Janore Maula Lyrics | কত খেলা জানরে মওলা

Koto Khela Janore Maula Lyrics
কত খেলা জানরে মওলা
রমেশ

Koto Khela Janore Maula Lyrics

কত খেলা জানরে মওলা, কত খেলা জান,
গলায় দিয়া প্রেম রশি আস্তে আস্তে টানরে,
রঙ্গীলা ভাণ্ডারী মওলারে।।
যারে দাও অন্ধকারে দিন যায় দুঃখে দুঃখে,
কেউ আঠার হাজার আলম এক পলকে দেখে রে।।
রঙ্গীলা ভাণ্ডারী মওলা রে,,,,,
কেউ সোনার তালে দুধ ভাতে ঘি পোলাও খাই,
কারো দুই দিনে জোটে না অন্ন অনাহারে যায় রে।।
রঙ্গীলা ভাণ্ডারী মওলা রে,,,,
এক পলকে করেছ কাউরে দুই কূলের সুলতান,
কেউ আজীবন গোলামী করে জান করে কোরবান।
রঙ্গীলা ভাণ্ডারী মওলা রে,,,,
কেউ ঠিক পথে চলিতে চাইলে রাস্তা কর ভুল,
রমেশ বলে ঠিক চিনেছি তুমি সব এর মূলরে।।
রঙ্গীলা ভাণ্ডারী মওলা রে,,,
Popular Lyrics:  বাড়ির পাশে মধুমতি | Barir Pashe Madhumati | Key Lyrics

Leave a Comment