খুব জানতে ইচ্ছে করে Lyrics | Khub Jante Icche Kore Lyircs

খুব জানতে ইচ্ছে করে Lyrics | Khub Jante Icche Kore Lyircs

 

খুব জানতে ইচ্ছে করে Lyrics

 

খুব জানতে ইচ্ছে করে]-২
[তুমি কি সেই আগের মতোই আছো]-২
নাকি অনেকখানি বদলে গেছো
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে।
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারি কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে।
এখনো কি সন্ধ্যাবেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে?
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে।
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে
ব্যাকুল তিয়াসে আমারি পিয়াসে
অন্তর কেঁদে মরে
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে।
[তুমি কি সেই আগের মতোই আছো]-২
নাকি অনেকখানি বদলে গেছো
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে।

 

Khub Jante Icche Kore Lyircs

Popular Lyrics:  Prem Suta Bendhe Rakhi Antore Lyircs | প্রেম সুতা বেঁধে রাখি অন্তরে

Leave a Comment