Ke Jeno Bolbe Amay Go Lyrics | কী যেন বলবে আমায় গো

Ke Jeno Bolbe Amay Go Lyrics
কী যেন বলবে আমায় গো
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: ডঃ ভূপেন হাজারিকা
কণ্ঠ: তরুণ বন্দ্যোপাধ্যায়

Ke Jeno Bolbe Amay Go Lyrics

[কী যেন বলবে আমায় গো
কী ভাষা নয়নতারায় গো
আহা কী লাজের বাধায় গো
সে কথা বলে গেলে না এখনও]-২
কী যেন বলবে আমায় গো
[দেখনা বনানীর কোলেই
মালতী মঞ্জরি দোলে]-২
[আমি যে সেই মালাই এনেছি]-২
তুমি তো তারে পেলেনা এখনও
কী যেন বলবে আমায় গো
কী ভাষা নয়নতারায় গো
আহা কী লাজের বাধায় গো
সে কথা বলে গেলে না এখনও
কী যেন বলবে আমায় গো
[জানিনা কতদিন আর
বইবো দুর্বহ ভার]-২
ভাঙবে কবে এই লাজ
রাঙবে মন দুজনার
[দুজনেই এতো কাছাকাছি
তবু যে কতদূরে আছি]-২
[জানোনা লগ্ন ফুরালে]-২
জীবনে আর মেলেনা কখনও
কী যেন বলবে আমায় গো
কী ভাষা নয়নতারায় গো
আহা কী লাজের বাধায় গো
সে কথা বলে গেলে না এখনও
কী যেন বলবে আমায় গো?

Leave a Comment