Kathay Kathay Je Raat Hoye Jaay Lyrics | কথায় কথায় যে রাত হয়ে যায়

Kathay Kathay Je Raat Hoye Jaay Lyrics
কথায় কথায় যে রাত হয়ে যায় (2002)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: সুধীন দাশগুপ্ত
শিল্পী: মান্না দে

Kathay Kathay Je Raat Hoye Jaay Lyrics

[কথায় কথায় যে রাত হয়ে যায়
কী কথা রাখলে বাকি?]-২
খুঁজে দেখো না,বুঝে দেখো না
ভেবে দেখো না,তা কি জানো না?
কিছু না বলে চলে গিয়ে
মনকে দিওনা ফাঁকি
কথায় কথায় যে রাত হয়ে যায়
কী কথা রাখলে বাকি
[তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমার ভালোবাসায়
তুমি আকাশ-প্রদীপ জ্বালো]-২
[প্রিয়ভাষিণী কথা রাখোনি]-২
আশায় আশায় কত যে আর
শুধুই বসে থাকি।
কথায় কথায় যে রাত হয়ে যায়
কী কথা রাখলে বাকি?
[আজ কি তোমার স্বপ্ন দেখার
সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে]-২
[তোমার প্রথম ডাকে
আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায়
আমি ঘুরে ঘুরে দিশাহারা]-২
[প্রিয়ভাষিণী কথা রাখোনি]-২
ফাগুন এসে অজান্তে
আজ হলো কি বৈশাখী
কথায় কথায় যে রাত হয়ে যায়
কী কথা রাখলে বাকি?
খুঁজে দেখো না,বুঝে দেখো না,
ভেবে দেখো না,তা কি জানো না?
কিছু না বলে চলে গিয়ে
মনকে দিওনা ফাঁকি
কথায় কথায় যে রাত হয়ে যায়
কী কথা রাখলে বাকি?
Popular Lyrics:  Koshto Pete Bhalobashi Lyrics | আমি কষ্ট পেতে ভালোবাসি | Ayub Bachchu

Leave a Comment