Kanakani Koro Ki Karon Lyrics | কানা কানী কর কি কারণ

Kanakani Koro Ki Karon Lyrics
কানা কানী কর কি কারণ

Kanakani Koro Ki Karon Lyrics

শুন পর্শিগণ কানা কানী কর কি কারণ
মাইজ ভান্ডারী মওলা আমার বেলায়তের মহাজন।
না-জানিয়া না-বুঝিয়া বড়া বাড়ী করনা
ভান্ডারীর নাম বড় মওলানা জগতের ঘোষনা
কি বুঝইবি কি শুনাইবি বদ্ধ ঘরে অন্ধজন।ঐ
আমরা যাই মাইজ ভান্তারে তোমাদের কি ক্ষতি
মাইজ ভান্ডারী মওলা আমার সরল পথের সাথী
সকল জাতি আল্লাহর বান্দা ভান্ডারেতে আগমন।ঐ
নবী রাসুল যুগে যুগে সত্য পথে বাণী শুনাইল
গাউস কুতুব অলিগণ সত্য পথে দেখাইল
জিন শয়তান আর মানুষ শয়তান আল্লাহর নবীর দুশমন।ঐ
নবী অলি আল্লাহর বন্ধু বলেছেন কুরআনে
তাদের বন্ধু হবে যারা সকল ত্রিভুবনে
ভান্ডারে গেলে বাড়ে খোদার প্রেমের আর্কষন।ঐ
খোদার রঙের রং তামাসা ভান্ডারে গেলে দেখা যায়
মনকেরের পরান পাডে ক্ষোভে রীষে ভকভকায়
নবী অলির বিরোধীকারী যুগে যুগে পতন।ঐ
হারুন বলে দেহে নিশ্বাস আছে যতদিন
ছাড়বনা ভান্ডারীরে মনে আছে একীন
গাউছে আজম ইসমে আজম স্মরণ জীবন মরন।ঐ
Popular Lyrics:  পদ্ম ফুলে চরণপদ্ম ঐ যে দেখা যায় | Padma Phule Charanpadma Oi Je Dekha Jay | Key Lyrics

Leave a Comment