Kali Bolo Tara Bolo Lyrics | কালী বলো তারা বলো

Kali Bolo Tara Bolo Lyrics

কালী বলো তারা বলো

ভবা পাগলার গান

 

Kali Bolo Tara Bolo Lyrics

কালী বলো তারা বলো মন রে আমার,
হাসিমাখা বদনে ছলোছলো নয়নে,
আনন্দ কাননে, মন ঘোরো অনিবার।

 

গতি নাই গতি নাই কালী নাম ছাড়া,
ও মন আমার,
কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা।
ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভবসিন্ধু,
একবিন্দু আশা তুমি করিও না আর।

 

কেউ তো কারো নয় – একথাটি সত্য,
বুঝেও তো বোঝো না মন তুমি যে ওই নিত্য,
ওই দেখো শ্মশানে কি বা নিশিদিনে,
পুড়িতেছে মানবের যত অহংকার।

 

আর কতদিন তুমি রবে ধরাধামে,
মরণ তোমার সত্য মজ কালীনামে,
ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে
কালীনামে ভরিয়া দাও বিষয় সংসার।

Popular Lyrics:  কেন মরলি মন ঝাঁপ দিয়ে | Keno Morli Mon Jhap Diye | Key Lyrics

Leave a Comment