Joubon Gele Ar Prem Hobe Na Lyrics | যৌবন গেলে আর প্রেম হবে না Lyrics

Joubon Gele Ar Prem Hobe Na Lyrics
যৌবন গেলে আর প্রেম হবে না Lyrics
শিরোনামঃ যৌবন গেলে আর প্রেম হবে না
শিল্পীঃ কিশোর পলাশ
অ্যালবামঃ ভবের বাড়ি
সুরকারঃ ক্বারী আমির উদ্দিন
গীতিকারঃ ক্বারী আমির উদ্দিন

Joubon Gele Ar Prem Hobe Na Lyrics

প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাচে না
যৌবন গেলে আর প্রেম হবে না ।
প্রথম দেখ নয়নে, তারপর আলাপনে
প্রাণে প্রাণে মিশে, গেলে ভূলে থাকা যায় না,
জ্ঞানী গনে যাহা কয়, মিলনে প্রেম সত্য নয়
যদি এস্কে চাঁদ দেখা যায়, দুই অঙ্গে হয় একজনা,
যৌবন গেলে আর প্রেম হবে না ।।
বলি প্রেম স্বার্থে ভরা, প্রেম চলেনা টাকা ছাড়া
সত্য প্রেম করছে যারা, অলস প্রেমিক রাব্বানা,
বিনামূল্যে নামের সাথে, প্রেম করতে হয় আল্লারস্তে
সেই প্রেম যাবে বেহেস্তে, কাম মরে প্রেম মরে না,
যৌবন গেলে আর প্রেম হবে না ।।
বলে ক্বারী আমির উদ্দিন
বলে গেছেন রাসূল আলামিন,
প্রেমিক ছাড়া হাশরের দিন
সাফায়াত করবেন না নবী,
আউয়ালে সেই তরবারে
আহাদে মিল শামিল করে,
দেখনা কলেমা পড়ে এই প্রেম আর ভাঙ্গবে না,
যৌবন গেলে আর প্রেম হবে না ।।
Popular Lyrics:  মানুষ একটা দুই চাকার সাইকেল | Manush Ekta Dui Chakar cycle | Lakageeti

Leave a Comment