Jodi Thake Nosibe Lyrics | যদি থাকে নসিবে

Jodi Thake Nosibe Lyrics

যদি থাকে নসিবে

 

যদি থাকে নসিবে

যদি থাকে নসিবে
আপনি-আপনি আসিবে,
জোর করে মন হরণ করো না, ওরে ছলনা
এই যে ভীষণ যন্ত্রণা।

আপন মন হয় যদি মনের মতন,
মনে মন করে আকর্ষণ
সেই মনে আর ঘুণে ধরে না।
ভালো লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে,
তাড়ায়া দিলেও সরে না রে,
মন সরে না,
এই যে ভীষণ যন্ত্রণা।

বেহায়া মন সামসুল হকে
আষাঢ় মশাল জ্বেলে বুকে,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
রে মন মিলে না,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা।
মন চুরা হালিমশা
নিদয়া নিঠুর পাষাণ
আঁখি জলে মন টলে না,
রে মন টলেনা।
এই যে ভীষণ যন্ত্রণা।

বেহায়া মনটা লয়া
আমি তোমারে ভালবাসিয়া
আইজ আমার ঘটিল যমজাল।

Jodi Thake Nosibe Lyrics

Leave a Comment