Jodi Lokkho Thake Otut Lyrics | যদি লক্ষ্য থাকে অটুট

SONG :Jodi Lokkho Thake Otut
ARTIST: Kanak Chapa, Ayub Bachchu

Jodi Lokkho Thake Otut Lyrics

যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা
দেখা হবে বিজয়ে
তোমার আছে পদ্মা মেঘনা
তোমার আছে কর্নফুলী যমুনা
হাসন লালন ভাটিয়ালী
বাউল গানে পাবে
রক্তের ঠিকানা
তোমার আছে সবুজের মাঝে লাল
তোমার আছে অনন্ত আকাশ
সুকান্ত নজরুল জীবনানন্দে
তুমি পাবেই পাবে
হৃদয়ের বিশ্বাস
অনেক আশা তোমার
অনেক কল্পনা
হৃদয় উজার করে বন্ধু
তোলো সূরের মূর্ছনা
গলা ছেড়ে গাও বন্ধু
হৃদয় থেকে তুলে এক নদী
আনো অনুভব
দ্বিধা সংশয় মুছে করো
অসম্ভব কে সম্ভব
বুকে সাহস রেখে বন্ধু আগাও
অবাক বাংলাকে দেখিয়ে দাও
তুমি পারো তুমি পারো
বাঁধার দেয়াল তুমি ভাঙ্গতে পারো
মন খুলে গাও বন্ধু
স্বপ্নে স্বপ্নে ভরে আছে তোমার নিঃশ্বাস
জানি তুমি পৌছে যাবে
বিজয়ে আছে বিশ্বাস
যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা
দেখা হবে বিজয়ে ।।।
Popular Lyrics:  Sotyi Ki Amake Bolo Tumi Chao Lyrics | সত্যি কি আমাকে বলো তুমি চাও

Leave a Comment