Jodi Kandibar Tore Lyrics | যদি কাঁদিবার তরে

Jodi Kandibar Tore Lyrics

যদি কাঁদিবার তরে

ভবা পাগলার গান

Jodi Kandibar Tore Lyrics

জন্ম-জন্মান্তরে রেখে দিও দূরে
তুমি কি তোমারে দিও না গো ছাড়ি,
যদি কাঁদিবার তরে পাঠালে সংসারে
মোছায়ে দিও নয়নবারি।

আমি মহাপাপী, করিবই তো পাপ
তুমি যতকিছু করে যেও মাফ,
তুমি যে দয়াল, আমি যে কাঙাল
হাল ধরে তুমি জমিও পাড়ি।

মনের কোনও দুঃখ নেই কো আমার
তুমি যা করাবে তাই সুবিচার,
তবে হাসিমুখ তাই মম সুখ
সচ্চিদানন্দের আমি যে ভিখারি।

কাঁদিয়া কাঁদিয়া ফিরিব সন্ধানে
জানি তুমি আছো গো হৃদয় গোপনে,
দাও না যে ধরা, ওগো চিতচোরা
এই কি গো তোমার লীলার মাধুরী।

ছলিতে তুমি বলো ভালোবাসো
ভক্তকে কাঁদিয়েই তুমি নিজে হাসো,
ওগো প্রাণের দয়াল,
অপূর্ব লীলা, কহে ভবা পাগলা
এই কি তোমার লীলার মাধুরী।

Popular Lyrics:  Jar Khoje Ami Akash Patal Lyrics | যার খোজে আমি আকাশ পাতাল

Leave a Comment