Jodi Amay Bhalobaso Lyrics | যদি আমায় ভালোবাসো

Jodi Amay Bhalobaso Lyrics

যদি আমায় ভালোবাসো

Table of Contents

যদি আমায় ভালোবাসো

যদি আমায় ভালোবাসো
তবে নব সেজে এসো,
এসে বইসো আমার হৃদয় মন্দিরে
অনুরাগের বীণা বাজিয়ে,
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।

খাজা খান জাহান অলি বড় আউলিয়া
আজমীরে কুতুবে মইনুদ্দীন চিশতিয়া,
বাগদাদে আলফেসানি মোহাম্মদের কাদ্রিয়া
আবার বু আলী কলন্দর ছিলেন
খোয়াব খিজের খিজ্রিয়া,
শাহ জালাল জালালি
তোমার প্রেমের দুলালি,
অয়াইস কারনি পাগল আসিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।

সৃষ্টি হয়ে নবী গোপন বেশে
সত্তর হাজার বছর ছিলেন ময়ূর এর বেশে,
অধীন কাঙাল বলে পাপী-তাপী উম্মত এর লাগিয়া
আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া।
নবী, তুমি সাল্লেওয়ালা, তুমি কাম্লিওয়ালা
নুর পেয়ালি নুরালী হয়ে
অনুরাগের বীণা বাজিয়ে,
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।

Jodi Amay Bhalobaso Lyrics

জনপ্রিয় লিরিক্স:  Sundor Gopal Sundor Rakhan Lyrics | সুন্দর গোপাল সুন্দর রাখাল

Leave a Comment