Jibon Adhare Peyechi Tomare Lyrics | জীবন আঁধারে পেয়েছি তোমারে

জীবন আঁধারে পেয়েছি তোমারে
Jibon Adhare Peyechi Tomare
ছায়াছবি: পুত্রবধু
কথা: মাসুদ করিম
সুর: সুবল দাস
শিল্পী: মোঃ আব্দুল জব্বার
ও সাবিনা ইয়াসমিন

Jibon Adhare Peyechi Tomare Lyrics

জীবন আঁধারে
[জীবন আঁধারে পেয়েছি তোমারে
চিরদিন পাশে থেকো বন্ধু ওগো বন্ধু
আমারই সুখে আমারই দুঃখে
তুমিই ভরসা ওগো বন্ধু]-২
তুমি রিনিঝিনি সুরে বীণা বাজালে
মুগ্ধ চোখে ওগো কাছে এলে
আমি তোমারই হাতে হাত রেখেছি
তোমারই ছিলাম ওগো তোমারই আছি
তুমি যে আমার আলোর আকাশ
ওগো তুমি যে আমার বুকের নিঃশ্বাস
সারাটি জীবন ধরে
জীবন আঁধারে পেয়েছি তোমারে
চিরদিন পাশে থেকো বন্ধু ওগো বন্ধু ওগো বন্ধু
আমারই সুখে আমারই দুঃখে
তুমিই ভরসা ওগো বন্ধু।
তুমি ভালবেসে বুকে মোরে জড়ালে
অন্ধকারে ওগো পথ দেখালে
কত সাধনাতে তোমাকে যে পেয়েছি
দুঃখ ব্যথা সবই ভুলে গেছি
তুমি যে আমার প্রাণের ভাষা
ওগো তুমি যে আমার সোনালী আশা
সূর্য ওঠা ভোরে
জীবন আঁধারে পেয়েছি তোমারে
চিরদিন পাশে থেকো বন্ধু ওগো বন্ধু ওগো বন্ধু
আমারই সুখে আমারই দুঃখে
তুমিই ভরসা ওগো বন্ধু
জীবন আঁধারে পেয়েছি তোমারে।

Leave a Comment