Jeno Kichu Mone Koro Na Lyrics | যেন কিছু মনে কোরো না

Jeno Kichu Mone Koro Na Lyrics

যেন কিছু মনে কোরো না

কথা : পুলক বন্দ্যোপাধ্যায়।
সুর : দীপালি ঘোষ।
মূল শিল্পী : অখিল বন্ধু ঘোষ।

 

Jeno Kichu Mone Koro Na Lyrics

যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-


কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।
তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে।
চোখদুটি ভোরো না অভিমানী আঁখিজলে।
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-


ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে।
সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।
তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।
স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।
সব কথা, গঞ্জনা মানো শুধু খেলাছলে।
যেন কিছু মনে কোরো না
কেউ যদি কিছু বলে
কত কিই যে সয়ে যেতে হয়
ভালবাসা হলে-

Popular Lyrics:  তুমি যে আমার এ কথাটি বলি যতবার | Tumi Je Amar E Kathati Boli Jotobar | Key Lyrics

Leave a Comment