যার তরেতে এত বছর Lyrics | Jar Torete Eto Bachor Lyrics

যার তরেতে এত বছর Lyrics | Jar Torete Eto Bachor Lyrics

যার তরেতে এত বছর
Jar Torete Eto Bachor
ছায়াছবি: বিধিলিপি
গীতিকার: অঞ্জন চৌধুরী
সঙ্গীত: স্বপন চক্রবর্তী
শিল্পী: অলকা ইয়াগনিক

 

যার তরেতে এত বছর Lyrics


[যার তরেতে এত বছর
রইলি রে তুই বসে
এমনই তোর বিধিলিপি
তীরের কাছে এসে,
ডুবল রে তোর তরীখানি
উঠলো না আর ভেসে]-২
[বৃথাই মোরা লড়াই করি
কপালে যা লেখা]-২
ঘটবে সেটাই সময় হলে
[যায়না তারে দেখা]-২
বিধির লিখন কেমন করে
তুলবি রে তুই ঘষে
ডুবল রে তোর তরীখানি
উঠল না আর ভেসে।
আ আ আ আ আ আ আ
[চোখের জলে ভিজবে যে তোর
ভিজবে সবার মন]-২
দাম দিলোনা ওই জলেরই
[তোর যে আপনজন]-২
কাঁদিয়ে তোকে সারাজীবন
সে রইবে সুখে হেসে,
ডুবল রে তোর তরীখানি
উঠল না আর ভেসে।
যার তরেতে এত বছর
রইলি রে তুই বসে
এমনই তোর বিধিলিপি
তীরের কাছে এসে,
ডুবল রে তোর তরীখানি
উঠল না আর ভেসে।

Popular Lyrics:  আমি শুনেছি সেদিন তুমি | Ami Shunechi Sedin Tumi Lyrics

Leave a Comment