যার যার ধর্ম সেই সেই করে Lyrics | Jar Jar Dhormo Sei Sei Kore Lyrics

যার যার ধর্ম সেই সেই করে Lyrics

Jar Jar Dhormo Sei Sei Kore Lyrics

(লালন গীতিঃ শিল্পী-পাগলা বাবলু)

 

যার যার ধর্ম সেই সেই করে Lyrics

 

যার যার ধর্ম সেই সেই করে
তোমার বলা অকারণ
ভবে সবাই কি আর ধর্মপরায়ণ?
ময়ূর পুচ্ছ কেউ চিত্র করেনা
কাঁটার মুখ কেউ চাঁছেনা
এমন মত সব ঘটনা
যে যাতে আছে সৃজন।
শশক পুরুষ সত্যবাদী
মৃগ পুরুষ উর্দ্ধভেদী
অশ্ব-বৃষ বেহুশ নিরবধি
তাহার কুকর্মেতে সদায় মন।
চিন্তামনি পদ্মিনী নারী
এরা পতিসেবার অধিকারী
হস্তিনী শংখিনী নারী
কর্কশ ভাষায় কয় বচন।
ধর্মকর্ম সব আপনার মন
করে ধর্ম মোমিনগন
অধীন লালন বলে ধর্ম কেমন ওরে
করলে প্রাপ্তি নিরাঞ্জন।

Jar Jar Dhormo Sei Sei Kore Lyrics

Popular Lyrics:  আমি পাব কবে কানাইয়ের দেখা | Ami Pabo Kobe Kanayer Dekha | KeyLyrics

Leave a Comment