Jani Tui (জানি তুই) Lyrics by Minar | একলা পথের পথিক

Jani Tui (জানি তুই) Lyrics by Minar
গানঃ জানি তুই
আর্টিষ্টঃ মিনার
এ্যালবামঃ- ডানপিটে

Jani Tui (জানি তুই) Lyrics by Minar

জানি তুই একলা পথের পথিক হয়ে হাঁটবি না
জানি তুই আমায় ভালোবাসবি না
জানি তুই একটা গানের গায়েন হয়ে গাইবি না গান
জানি তুই স্বপ্ন হয়ে হাসবি না
জানি তুই রৌদ্র হয়ে আকাশটাকে ছুঁয়ে দিবি
বৃষ্টি হয়ে ঝরে পড়বি
চিলেকোঠার ঐ বারান্দাটাতে দাঁড়িয়ে
ঘুম ভাঙানোর গান গাইবি
জানি তুই জোছনা রাতে চুপটি বসে থাকবি না
জানি তুই একলা বসে কাঁদবি না
জানি তুই অন্ধকারের অন্ধ ঘরের একটি কোণে
নিঃস্ব হয়ে জেগে থাকবি না
জানি তোর কষ্টগুলো অশ্রু হয়ে ঝরবে শুধু
স্বপ্ন হয়ে গান গাইবে না
চিলে ধরা ভালোবাসা একলা পড়ে রইবে জানি
মেঘেদের দল ছুটে চলবে না…..
Popular Lyrics:  শ্যামকালিয়া সোনা বন্ধুরে | Shyamkaliya Sona Bondhure Lyrics

Leave a Comment