Hothat Korei Chokh Poreche Lyrics | হঠাৎ করেই চোখ পড়েছে

Hothat Korei Chokh Poreche Lyrics
হঠাৎ করেই চোখ পড়েছে

Hothat Korei Chokh Poreche Lyrics

হঠাৎ করেই চোখ পড়েছে
আমার পরে আমার,
মাঝখানে তো পাইনি সময়
একটুখানি থামার।
পেছনটাতে চোখ বোলাতে
ঘামছি মনে মনে,
আড়চোখেতে সেই আমিকে
দেখছি সংগোপনে।।
আমার চোখের সামনে দিয়েই
বদলে গেছি আমি,
নিয়ম হল যা হারানোর
হারিয়ে গেলেই দামি।।
ঈর্ষাভরে তাকাই আমি
সেই আমিটার দিকে,
এই আমিটা কেমন যেন
পানসে, কেমন ফিকে!!
আমারই তো সেই দুটো চোখ
উচ্ছ্বলতায় ভরা,
অরায় জ্বরায় সবুজ শূন্য
এ চোখ স্বপ্নহারা!!
সময় যেন স্বপ্নমোছার
পা মাড়ানো পাপোশ,
সেই আমিটার সঙ্গে আমার
আর কি হবে আপোস??
আমার যত সবুজ ছিলো
আর কি ফিরে পাবো?
সময় তোমার স্রোতে ভেসে
উল্টোদিকেই যাবো।
হঠাৎ করেই চোখ পড়েছে
আমার পরে আমার,
মাঝখানে তো পাইনি সময়
একটুখানি থামার।।
আমার চোখের সামনে দিয়ে
এমন পুকুর চুরি,
টের পেয়েছি এতক্ষণে
চোরের বাহাদুরি!!
করবো কাকে দায়ী আমি
সময় নাকি ভাগ্য??
জবাব দেবে নে তারা
যারা জীবন বিশেষজ্ঞ।।
আগামীতে অন্য কোন
আমির দেখা পেলে,
সেই আমিটার আমায় দেখে
চমকাবে কি পিলে?
সেই আমিটা বলছে আমায়
মুঠো করিস হাতে,
এখনো যা সবুজ আছে
জড়ো করিস তাতে!
আমার যত সবুজ ছিলো
আর কি ফিরে পাবো?
সময় তোমার স্রোতে ভেসে
উল্টোদিকেই যাবো।
হঠাৎ করেই চোখ পড়েছে
আমার পরে আমার
মাঝখানে তো পাইনি সময়
একটুখানি থামার।।
পেছনটাতে চোখ বোলাতে
ঘামছি মনে মনে,
আড়চোখেতে সেই আমিকে
দেখছি সংগোপনে।।
জনপ্রিয় লিরিক্স:  Adho Rate Jodi Ghum Bhenge Jay Lyrics | আধো রাতে যদি ঘুম ভেঙে যায়

Leave a Comment