Hat Bandhibo Pau Bandhibo Lyrics | হাত বান্ধিবো পাও বান্ধিবো

Hat Bandhibo Pau Bandhibo Lyrics

হাত বান্ধিবো পাও বান্ধিবো

শাহ আব্দুল করিম

Hat Bandhibo Pau Bandhibo Lyrics

হাত বান্ধিবো, পাও বান্ধিবো
আমার মন বান্ধিবো কেমনে,
তোমার যে বুঝাও গো সখী
মনে কি মানে।

লোকে বলে কলঙ্কিনী
কলঙ্কের ভয় নাই মনে,
বিনামূল্যে বিকাইলিনী
প্রাণবন্দে আমায় চেনে।

আর না লয় গো মনে
নিদ্রা নাই দুই নয়নে,
কি সুখে যায় দিন রজনী
প্রাণ জানে আর মন জানে।

সোনার অঙ্গ পুড়ে অঙ্গার
বন্ধুর প্রেমের আগুনে,
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে
নিভাবো আর কেমনে।

বাউল আব্দুল করিম বলে
প্রাণ কাঁদে বন্ধু বিনে,
মনে লয় তার সঙ্গে যাইতাম
ছাই দিয়া কুল মানে।

Popular Lyrics:  অজান খবর না জানিলে কিসেরো ফকিরী | Ajan Khobor Na Janile Kisero Fokiri | Key Lyrics

Leave a Comment