গুরুদেব কৃপাবিন্দু দিয়া কর এই দাসে Lyrics | Gurudev Kripabindu Diya Koro Ei Dase Lyrics

গুরুদেব কৃপাবিন্দু দিয়া কর এই দাসে Lyrics

Gurudev Kripabindu Diya Koro Ei Dase Lyrics

গুরুদেব কৃপাবিন্দু দিয়া কর এই দাসে Lyrics

গুরুদেব!
কৃপাবিন্দু দিয়া কর এই দাসে
তৃণাপেক্ষা অতি দীন ।
সকল সহনে বল দিয়া কর
নিজমানে স্পৃহাহীন ॥

সকলে সম্মান করিতে শকতি
দেহ নাথ যথাযথ ।
তবে ত’ গাইব হরিনাম সুখে
অপরাধ হবে হত ॥

কবে হেন কৃপা লভিয়া এ জন
কৃতার্থ হইবে নাথ ।
শক্তিবুদ্ধিহীন আমি অতি দীন
কর মোরে আত্মসাথ ॥

যোগ্যতা বিচারে কিছু নাহি পাই
তোমার করুণা সার ।
করুণা না হৈলে কাঁদিয়া কাঁদিয়া
প্রাণ না রাখিব আর ॥

Gurudev Kripabindu Diya Koro Ei Dase Lyrics

Leave a Comment