গৌর আরতি Lyrics | জয় জয় গোরাচাঁদের আরতিক শোভা Lyrics | Gour Arati Lyrics | Jay Jay Gorachander Artik Shobha Lyrics

গৌর আরতি Lyrics

জয় জয় গোরাচাঁদের আরতিক শোভা Lyrics

Gour Arati Lyrics

Jay Jay Gorachander Artik Shobha Lyrics

গৌর-আরতি

 

গৌর আরতি Lyrics



জয় জয় গোরাচাঁদের আরতিক শোভা
জাহ্নবী তটবনে জগমন লোভা ।

দক্ষিণে নিতাইচাঁদ বামে গদাধর ।
নিকটে অদ্বৈত শ্রীনিবাস ছত্রধর ॥

বসিয়াছে গোরাচাঁদ রত্নসিংহাসনে ।
আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে ॥

নরহরি আদি করি চামর ঢুলায় ।
সঞ্জয়, মুকুন্দ, বাসুঘোষ আদি গায় ॥

শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল ।
মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল ॥

বহু কোটী চন্দ্র জিনি বদন উজ্বল ।
গলদেশে বনমালা করে ঝলমল ॥

শিব, শুক, নারদ প্রেমে গদগদ ।
ভকতিবিনোদ দেখে গোরার সম্পদ ॥

 

জয় জয় গোরাচাঁদের আরতিক শোভা Lyrics

জনপ্রিয় লিরিক্স:  পুরোহিত দর্পণ অনুযায়ী মাতা শ্রী শ্রী সরস্বতী পূজা পদ্ধতি

Leave a Comment