Goshthe Cholo Hori Murari Lyrics | গোষ্ঠে চলো হরিমুরারি লিরিক্স

Goshthe Cholo Hori Murari Lyrics

গোষ্ঠে চলো হরিমুরারি লিরিক্স

Lalon Shah

 

Goshthe Cholo Hori Murari Lyrics

লয়ে গোধন গোষ্ঠের কানন
চলো গোকুলবিহারী
গোষ্ঠে চলো হরিমুরারি।।

তুই আমাদের সঙ্গে যাবি
বনফল সব খেতে পাবি।
আমরা ম’লে তুই বাঁচাবি
তাই তোরে সঙ্গে করি।।

ওরে ও ভাই কেলে সোনা
চরণে নূপুর দে না।
মাথায় মোহন চূড়া নে না
ধড়া পর বংশীধারী।।

যে ত্বরাবে এই ত্রিভূবন
সে যাবে আজ গোষ্ঠের কানন।
ঠিক রেখ মন অভয় চরণ
লালন ওই চরণের ভিখারি।।

 

Popular Lyrics:  বাপুই চেংড়া রে Lyrics | Bapui Chengra Re Lyrics | Key Lyrics

Leave a Comment