Gausul Ajom Baba Nure Alom Lyrics | গাউসুল আজম বাবা নূরে আলম

Gausul Ajom Baba Nure Alom Lyrics
গাউসুল আজম বাবা নূরে আলম
রচয়িতা- ফকির রমেশ শীল মাইজভাণ্ডারী

Gausul Ajom Baba Nure Alom Lyrics

গাউসুল আজম বাবা নূরে আলম।
তুমি ইছমে আজম জগত তরানে ওয়ালা।।
নাম ধরেছ ভবে হক ভাণ্ডারী।
বাবা তৌহিদের কাণ্ডারী নূরী মওলা।।
তোমার নূরের তজ্জল্লীতে পাহাড় জ্বলে।
মুছা মুচ্ছাগত দেখে নূর উজালা।।
হুর পরী ফেরেস্তা রবি, শশী।
দিবা নিশী রহম মাগে হয়ে উথালা।।
তব পদ সরোজ মকরন্দ আসে।
রমেশ ভৃঙ্গ ভেসে কাঠাই সারা বেলা।।
Popular Lyrics:  আমি এক নজর দেখিব তাঁরে | Ami Ek Nojor Dekhibo Tare | Kari Amir Uddin

Leave a Comment