Gari Chole Na Lyrics | গাড়ি চলে না

Gari Chole Na Lyrics

গাড়ি চলে না

শাহ আব্দুল করিম

 

 

Table of Contents

Gari Chole Na Lyrics

গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব-গাড়ি,
যাইতাছিলাম বন্ধুর বাড়ি,
মধ্য-পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।

 

মহাজনে যতন করে
তেল দিয়াছে ট্যাঙ্কি ভরে,
গাড়ি চালায় মন-ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।

 

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে,
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।

 

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে,
কখন জানি ব্রেক-ফেল করে
ঘটায় কোন্‌ দুর্ঘটনা।

 

আব্দুল করিম ভাবছে এইবার
কোন্‌ দিন গাড়ি কি করবে আর,
সামনে বিষম অন্ধকার
করতেছি তাই ভাবনা।

Popular Lyrics:  Piriti Koriya Bondhe Lyrics | পিরীতি করিয়া বন্ধে

Leave a Comment