এমন দুর্ম্মতি সংসার Lyrics | Emon Durmoti Songsar Lyrics

এমন দুর্ম্মতি সংসার Lyrics

Emon Durmoti Songsar Lyrics

 

এমন দুর্ম্মতি সংসার Lyrics

(প্রভু হে !)
এমন দুর্ম্মতি সংসার-ভিতরে
পড়িয়া আছিনু আমি ।
তব নিজ-জন কোন মহাজনে
পাঠাইয়া দিলে তুমি ॥

দয়া করি মোরে পতিত দেখিয়া
কহিল আমারে গিয়া ।
ওহে দীন জন শুন ভাল কথা
উল্লসিত হ’বে হিয়া ॥

তোমারে তারিতে শ্রীকৃষ্ণ-চৈতন্য
নবদ্বীপে অবতার ।
তোমা হেন কত দীন হীন জনে
করিলেন ভব-পার ॥

বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে
রুক্মবর্ণ-বিপ্রসুত ।
মহাপ্রভু নামে নদীয়া মাতায়
সঙ্গে ভাই অবধুত ॥

নন্দসুত যিনি চৈতন্য গোঁসাঞি
নিজ-নাম করি’ দান ।
তারিল জগৎ তুমিও যাইয়া
লহ নিজ-পরিত্রাণ ॥

সে কথা শুনিয়া আসিয়াছি নাথ
তোমার চরণ-তলে ।
ভকতি-বিনোদ কাঁদিয়া কাঁদিয়া
আপন কাহিনী বলে ॥

Emon Durmoti Songsar Lyrics

জনপ্রিয় লিরিক্স:  Gauranga Bolite Habe - গৌরাঙ্গ বলিতে হবে - Narottama Dasa Thakura কীর্তন

Check Also

রাই জাগো গো Lyrics | Raai Jago Go Lyrics

রাই জাগো গো Lyrics | Raai Jago Go Lyrics Song – RAAI JAGO Lyrics & …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *