Ektai Amar Tumi Lyrics | একটাই আমার তুমি

Ektai Amar Tumi Lyrics
একটাই আমার তুমি

Ektai Amar Tumi Lyrics

একটাই আমার তুমি কেনো বোঝ না
তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা..
একটাই আমি যে তোমার চেয়ে দেখো না
আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া..
এ মন মন্দিরে তুমি আমার প্রার্থনা
এ বদ্ধ ঘরে তুমি দখিনা হাওয়া..
একটাই আমার তুমি কেনো বোঝ না
তুমি আমার জীবনের প্রাণপ্রতিমা..
প্রতি রাত ভাবি বলবো তোমায় বলা হয় না..
কে কখন কিভাবে কার দোষে কেউ জানে না..
চলো সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা..
একটাই আমার তুমি কেনো বোঝ না..
তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা..
দিন চলে যায় সুখের আশায় সেতো আসে না..
আসবে কেমনে যদি বন্দী করে রাখো তারে
কেনো বোঝো না..
চলো সব দ্বিধা ভুলে খুলি মনের জানালা..
একটাই আমার তুমি কেনো বোঝ না..
তুমি আমার হৃদয়ের প্রাণপ্রতিমা..
একটাই আমি যে তোমার চেয়ে দেখো না..
আমি তোমার রোদেলা দিনে শান্ত ছায়া..
এ মন মন্দিরে তুমি আমার প্রার্থনা..
এ বদ্ধ ঘরে তুমি দখিনা হাওয়া..
একটাই আমার তুমি কেনো বোঝ না..
তুমি আমার জীবনের প্রাণপ্রতিমা..
Popular Lyrics:  Kemon Jeno Hoye Ache Akashta Lyrics | কেমন যেন হয়ে আছে আকাশটা

Leave a Comment