Ekdin Tomari Nam Masjide Hobe Elan Lyrics in Bengali | একদিন তোমারী নাম মসজিদে হবে এলান লিরিক্স

Ekdin Tomari Nam Masjide Hobe Elan Lyrics in Bengali
একদিন তোমারী নাম মসজিদে হবে এলান লিরিক্স

পরকাল এবং কবরের প্রস্তুতির কথা মনে করিয়ে দেওয়া এক অত্যন্ত শক্তিশালী ও হৃদয়স্পর্শী ইসলামিক গজল হলো ‘একদিন তোমারী নাম মসজিদে হবে এলান’ (Ekdin Tomari Nam Masjide Hobe Elan)

আব্দুল কাদির হাওলাদারের কথায় এবং জয়নাল আবেদীন একাত্তর-এর সুরে এই গজলটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী গাজী আনাস রওশান (Gazi Anas Rawshan)। মানুষের জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং মৃত্যুর পরের অমোঘ সত্য এই গজলের প্রতিটি চরণে ফুটে উঠেছে। যারা এই নাশিদটির নির্ভুল লিরিক্স খুঁজছেন, তাদের জন্য নিচে বাংলা ও রোমান উচ্চারণসহ লিরিক্স দেওয়া হলো।

গানের মৌলিক তথ্য (Song Information):

  • গানের নাম: Elan (এলান)

  • কণ্ঠশিল্পী: Gazi Anas Rawshan (গাজী আনাস রওশান)

  • গীতিকার: Abdul Kadir Hawlader (আব্দুল কাদির হাওলাদার)

  • সুরকার: Joynal Abedin Ekatto (জয়নাল আবেদীন একাত্তর)

  • লেবেল: Heaven Tune

  • ভাষা: বাংলা (Bengali)

 

Ekdin Tomari Nam Masjide Hobe Elan Lyrics in Bengali

একদিন তোমারী নাম মসজিদে হবে এলান
একদিন তোমারী নাম মসজিদে হবে এলান
তৈরী থেক তৈরী রেখ কবরের মাল সামান
একদিন তোমারী নাম মসজিদে হবে এলান।

একদিন তোমাকে পরিয়ে কাফন
সঙ্গি স্বজন করবে দাফন
হঠাৎ চলে যাবে আদরের ধন
প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন

জনপ্রিয় লিরিক্স:  বাস ইয়হী সোচ কে | बस यही सोच के | Bas Yahi Soch Ke | Key Lyrics

তৈরী থেক তৈরী রেখ সুন্নতি আমল ঈমান
একদিন তোমারী নাম মসজিদে হবে এলান
একদিন তোমারী নাম মসজিদে হবে এলান।

নামে সমন জারী হলে করবে আটক
বন্ধ হয়ে যাবে জীবন নাটক
বাহাদুরী থাকবেনা দেহে যৌবন
ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ

তৈরী থেক তৈরী রেখ কোরানী জীবন বিধান
একদিন তোমারী নাম মসজিদে হবে এলান
একদিন তোমারী নাম মসজিদে হবে এলান।

একদিন তোমার হবেই বিচার
লাভ হবেনা দুনিয়ার ক্ষমতার
হতে যদি পার নবীজির আশিক
পুলসিরাতে পার হয়ে যাবে ঠিক

তৈরী থেক তৈরী রেখ জান্নাতি হওয়ার সোপান
একদিন তোমারী নাম মসজিদে হবে এলান
একদিন তোমারী নাম মসজিদে হবে এলান।

তৈরী থেক তৈরী রেখ কবরের মাল সামান
একদিন তোমারী নাম মসজিদে হবে এলান
একদিন তোমারী নাম মসজিদে হবে এলান।

Ekdin Tomari Nam Masjide Hobe Elan English Lyrics

Ekdin tomari nam masjide hobe elan
Ekdin tomari nam masjide hobe elan
Toire theko toire rekho koborer mal saman
Ekdin tomari nam masjide hobe elan

Ekdin tomake poriye kafon
Songi sojon korbe dafon
Hothat chole jabe adorer dhon
Priyo Ma Babar vasiye noyon

Toire theko toire rekho sunnoti amol iman
Ekdin tomari nam masjide hobe elan
Ekdin tomari nam masjide hobe elan

Name somon jari hole korbe atok
Bondho hoye jabe jibon natok
Bahaduri thakbe na dehe joubon
Phuriye bosonto asbe srabon

জনপ্রিয় লিরিক্স:  Rosul Naame Ke Elo Modinay Lyrics in Bengali | রসূল নামে কে এলো মদিনায় লিরিক্স

Toire theko toire rekho Qurani jibon bidhan
Ekdin tomari nam masjide hobe elan
Ekdin tomari nam masjide hobe elan

Ekdin tomar hobe e bichar
Labh hobe na duniyar khomotar
Hote jodi paro Nabijir asik
Pulsirate par hoye jabe thik

Toire theko toire rekho Jannati howar sopan
Ekdin tomari nam masjide hobe elan
Ekdin tomari nam masjide hobe elan

Toire theko toire rekho koborer mal saman
Ekdin tomari nam masjide hobe elan
Ekdin tomari nam masjide hobe elan

গানের মূল ভাব (Key Theme):
এই গজলটি মানুষকে মনে করিয়ে দেয় যে, একদিন তার নাম মসজিদের মাইকে মৃত্যুর ঘোষণা হিসেবে প্রচার করা হবে। পৃথিবীর ক্ষমতা, যৌবন বা ধন-সম্পদ কোনো কিছুই মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। তাই কবি মানুষকে সুন্নতি আমল এবং পবিত্র কোরআনের বিধান অনুযায়ী জীবন সাজিয়ে কবরের জন্য পাথেয় সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন।

Leave a Comment